spot_img
spot_img

আমরা চুপ করে থাকব না : ইসরাইলের হামলায় গাজার কার্যালয় ধ্বংসের পর আল জাজিরা

ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার গাজায় অবস্থিত কার্যালয় গুঁড়িয়ে যাওয়ার পর কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলেছে, তারা চুপ করে থাকবে না।

আল জাজিরার জেরুজালেম ব্যুরোর প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেছেন, ‘এটা স্পষ্ট যে যারা যুদ্ধ করছে তারা গাজায় শুধু ধ্বংস আর মৃত্যুই বাড়িয়ে চলছে না, তারা গণমাধ্যমগুলোকেও চুপ করিয়ে দিতে চায় যারা এগুলো প্রত্যক্ষ করছে, তথ্য সংগ্রহ করছে ও সত্যের প্রতিবেদন করছে যে গাজায় ঠিক কী ঘটছে। কিন্তু এটি অসম্ভব’।

১৩ তলা বিশিষ্ট জালা টাওয়ার ভেঙে পড়ার পর এ কথাগুলো সরাসরি সম্প্রচারে বলেন ওয়ালিদ।

তিনি আরও বলেন, ‘ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় যেসব অপরাধ নিয়মিত করে চলছে এটি তারই অংশ।’

ইসরাইলি হামলায় আল জাজিরাসহ মার্কিন সংবাদ সংস্থা এপির কার্যালয়ও গুঁড়িয়ে গেছে।

আল জাজিরা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ইসরাইলি বোমার আঘাতে ভবনটি মাটিতে ভেঙে পড়ছে।

জালা টাওয়ারের মালিক জাওয়াদ মেহদি বলেন, একজন ইসরায়েলি গোয়েন্দা তাকে সতর্ক করে দিয়েছিলেন যে ভবনটি খালি করতে তার মাত্র এক ঘণ্টা সময় রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ