spot_img
spot_img

শান্তিচুক্তিতে আমেরিকা-ইরান সমঝোতা; ১৯ জুন চুক্তি সই

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে আমেরিকা ও ইরান। আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।

আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’

পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও আমেরিকার সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ