spot_img
spot_img

আমেরিকা-ইরান চুক্তি ইসরাইলের সব অর্জন মুছে দিয়েছে: ইয়ার গোলান

আমেরিকা ও ইরানের মধ্যকার নতুন চুক্তি ইসরাইলের সব সামরিক অর্জন ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্য বামপন্থি দল ডেমোক্র্যাটস এর নেতা ইয়ার গোলান।

তিনি বলেন, ‘একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহসিকতা এবং আমাদের যোদ্ধাদের রক্তে অর্জিত বিশাল সামরিক অর্জনগুলো মুছে ফেলা হয়েছে। আর এই পুরো সময়ে নেতানিয়াহু এক পাশে দাঁড়িয়ে ছিলেন দুর্বল, অসুস্থ, বিচ্ছিন্ন এবং ক্ষমতাহীন অবস্থায়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

চুক্তিটির তীব্র সমালোচনা করে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিন্দা করেছেন।

এই চুক্তিকে দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যায়িত করেন গোলান। তিনি আরো বলেন, ‘নেতানিয়াহু তার ক্ষমতার মেয়াদ এমন এক অবস্থায় শেষ করছেন, যেখানে ইসরাইলের শত্রুরা আরো শক্তিশালী হয়েছে, ইসরাইল দুর্বল হয়েছে এবং আমাদের যোদ্ধাদের রক্ত দিয়ে তৈরি করা প্রতিরোধব্যবস্থা চোখের সামনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ