spot_img
spot_img

ট্রাম্পের চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়: ইসরাইলি মন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি ইসরাইলের জন্য কোনোভাবেই বাধ্যতামূলক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরাইল আমেরিকারর অধীনস্থ কোনো রাষ্ট্র নয়। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।’

তিনি বলেন, ‘আমরা এমন কোনো চুক্তির অংশীদার নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না। এই চুক্তি কোনোভাবেই আমাদের ওপর বাধ্যতামূলক নয়।’

বেন-গভিরের মতে, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্র ও ভেঙে দেওয়ার কম কিছুতে ইসরাইলের সম্মত হওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরাইলি বাহিনী যে এলাকাগুলো দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামোমুক্ত করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করা উচিত হবে না।

তিনি আরও বলেন, ‘আমরা এমন পরিস্থিতিতে ফিরে যেতে পারি না, যেখানে উত্তরাঞ্চলের বসতিগুলোর সীমান্তে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা অবস্থান করবে। আর ইসরাইলের দিকে কোনো হামলা হলে আমরা এক মুহূর্তের জন্যও নীরব থাকতে পারি না।’

বেন-গভিরের এই মন্তব্য আমেরিকা-ইরান সমঝোতা এবং লেবানন সীমান্তে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ