আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংসদীয় চার আসনে ৪ জন প্রার্থী ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নেতারা।
পার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মুফতী জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) অধ্যাপক মাহবুবুর রহমান।
তবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণায় হয়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি অধ্যাপক মাওলানা আবুর কালাম আজাদ বলেন, দুটি আসন নিয়ে দলীয়ভাবে এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে। দ্রুতই দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে।











