spot_img
spot_img

চকবাজারে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ