spot_img
spot_img

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৪

রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার (১৫ আগস্ট) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী রুবেল, ২৮ বছর বয়সী ঝরনা, ৬ বছর বয়সী জান্নাত ও দুই বছর বয়সী জাকারিয়া। যে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী রিয়া মনি।

প্রাইভেটকারটি গাজীপুরে যাচ্ছিল জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর কাজ চলতেছিল। প্রাইভেটকারটি নিচ দিয়ে যাচ্ছিল। তখন গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। আমাদের উদ্ধার অভিযান চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ