spot_img

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারাবন্দি অবস্থায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু গভীর শোকাবহ। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পণ্ডিত বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন ইসলামের আলোকিত পথে।

ক্ষমতাসীন শক্তি তাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি বলে উল্লেখ করে শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, তিনি তার নিজস্ব মতাদর্শে ছিলেন অবিচল। ধর্মপ্রাণ মানুষের প্রতি সহমর্মী এই মানুষটি জনসাধারণের মধ্যে বিশুদ্ধ ইসলামী জ্ঞানের চর্চা ও প্রচারে নিজেকে নিবেদিত রেখেছিলেন। দেশ ও মানুষের জন্য কাজ করেছেন নিরলসভাবে।

তিনি বলেন, মরহুম দেলোয়ার হোসাইন সাঈদী ছিলেন মৃদুভাষী ও সৌজন্যবোধসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। গুরুতর অসুস্থ তিনি গত ১৩ বছর বন্দি অবস্থায় থাকলেও তাকে কোনো সুচিকিৎসা দেওয়া হয়নি। তার মৃত্যু স্বৈরশাসনের এক নির্দয় নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ