spot_img

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা খুরশিদ আলম কাসেমী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা সাঈদী দীর্ঘ সময় ওয়াজের মাধ্যমে দ্বীনের প্রচারে কাজ করেছেন। কুরআনের আলোচনা সাবলীল ও চমৎকার এবং হৃদয়গ্রাহী করে উপস্থাপন করার কারণে সাধারণ মানুষ কুরআনের প্রতি আকৃষ্ট হতেন। তিনি জাতীয় সংসদে শিরকী প্রথার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। সমাজ সেবায়ও তার অসংখ্য ভূমিকা রয়েছে। দেশ বিদেশে তার অগণিত ভক্ত রয়েছে। তিনি কারাবন্দী অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার ইন্তেকালে জাতি একজন ইসলামী স্কলার ও কুরআনের খাদেমকে হারিয়েছে। যা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এবং আল্লাহর দরবারে মরহুমের জন্য দুআ ও জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ