spot_img
spot_img

সেবা প্রাপ্তি সম্ভব না হলে আমাকে ফোন করবেন : পলক

‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক জনশুনানীতে বুধবার বিকেলে নাটোর জেলার সিংড়াতে উপস্থিত হয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সমস্যা সমাধানের উপায় খুঁজে পেতে তথা উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর নির্দেশনায় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার এবং স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক মুক্তির আন্দোলন শুরু হয়েছে। তিনি বলেন- উন্নয়নের এই পথ পরিক্রমায় ২০৪১ সালে আমরা পৌঁছে যাবো সমৃদ্ধ বাংলাদেশের কাংখিত গন্তব্যে। উন্নয়নের এই ধারায় কোনো অনিয়ম, দুর্নীতি দেখা দিলে আমরা রোধ করতে চাই। এক্ষেত্রে জনগণের উচিৎ হবে, ওই অনিয়ম বা দূর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে অবহিত করা। সেবা প্রাপ্তির ক্ষেত্রে রয়েছে সরকারি নাম্বার ৯৯৯, ৩৩৩। সমস্যার সমাধান বা সেবা প্রাপ্তি সম্ভব না হলে আমার নিজ নির্বাচনী এলাকার জনসাধারণ আমার ফোন নাম্বার-০১৭৬৬৬৯৯৯৯৯ এ ফোন করবেন অথবা মেসেজ দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত ৭৯জন ব্যক্তি তাদের সমস্যা নিয়ে কথা বলেন এবং প্রতিমন্ত্রী সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সূত্র : বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ