spot_img
spot_img

ভুল কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে গাড়িতে তুলে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন মোহসিন পিপিএম

আজ সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমনা পরিক্ষা। প্রথমদিনে পরিক্ষার শুরু হওয়ার ঠিক আগ মুহুর্তে পরিক্ষার্থী মিম নিজের কেন্দ্র ভেবে ভুল কেন্দ্রে চলে আসেন। পরবর্তিতে সঠিক পরীক্ষা কেন্দ্র যেতে গেলেও নির্দিষ্ট সময়ে পৌঁছানো সম্ভব ছিলোনা।

বিষয়টি জানতে পেরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অনলাইন এক্টিভিটিস মোহাম্মদ মোহসিন পিপিএম এগিয়ে আসেন।

তিনি মিমকে আশ্বস্ত করে বলেন, ‘তুমি চিন্তা করো না, মা আমরা তোমাকে ঠিক টাইমেই পোঁছে দিচ্ছি।

এরপর মিমকে নিয়ে পুলিশের গাড়িতে তুলে দ্রুতই উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে পছে দেয়া হয়। পুরো ঘটনাটি ভিডিও আকারে নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে আপলোড করেছেন মোহাম্মদ মোহসিন।

এই প্রসঙ্গে জানা গেছে, সাপোর্ট নামের সেবার আওতায় পুলিশের ১০টি মোটরসাইকেল যানজটপ্রবণ এলাকায় রেখেছে। পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়লে সেই মোটরসাইকেলে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আলাদা তিনটি গাড়ি প্রস্তুত রাখা আছে, কেউ ভুলে প্রবেশপত্র ফেলে আসলে সেটা এনে দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ