রাজধানীতে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও দলীয় তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর মিরপুর-৬ এলাকায় এ সমাবেশের আয়োজন করে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, দুপুর ১টার সময় সমাবেশ করার জন্য ডিসি সাহেব আমাদের অনুমতি দিয়েছেন। অনুমতি পাওয়ার পর আমাদের নেতাকর্মীরা সমাবেশস্থলে মাইক ও অস্থায়ী স্টেজ বানানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে বিএনপির নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে চাইলে আওয়ামী লীগের হয়ে পুলিশ আমাদের লোকদের উপর হামলা চালায়।
তিনি জানান, পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার শেল ও গুলি বর্ষণ করে। এখনো হামলা চলছে। এখন মিরপুর ১০ থেকে মিরপুর-১২ পর্যন্ত গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। এতে আমাদের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।











