spot_img
spot_img

চুয়াডাঙ্গা সীমান্তে ১০ কেজি স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার সহ ১ জনকে আটক করেছে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাস্তিপুর গ্রামের সীমান্ত এলাকা থেকে সোনার বারগুলো জব্দ করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে ওত পেতে থাকেন।

তিনি জানান, এ সময় একটি মোটরসাইকেলে চড়ে একজনকে যেতে দেখে তাকে ধাওয়া করেন তারা। লোকটি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ৫৮টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য ছয় কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৭৪০ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ