spot_img

‘অনেক উন্নত দেশ থেকেও ডিজিটাল সংযুক্তি বিকাশে বাংলাদেশ এগিয়ে আছে’

অনেক উন্নত দেশ থেকেও ডিজিটাল সংযুক্তি বিকাশে বাংলাদেশ এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ​পৃথিবীর অনেক উন্নত দেশ থেকে ডিজিটাল সংযুক্তি বিকাশে বাংলাদেশ এগিয়ে আছে। পৃথিবীর অনেক দেশ যেখানে ফাইভ-জি প্রযুক্তির কথা ভাবতেই পারেনি সেখানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় আগামী ১২ ডিসেম্বর ফাইভ-জি যুগে প্রবেশ করতে যাচ্ছে।

সোমবার (১৫ নভেম্বর) টেলিযোগাযোগ অধিদপ্তর আয়োজিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বঙ্গবন্ধুর দূরদর্শিতা’ শীর্ষক অনলাইন সেমিনারে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে আমরা অপটিক্যাল ফাইভার নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি। দুর্গম অঞ্চলে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজ চলছে।

চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে তিনি বলেন, প্রযুক্তি কখনো মানুষের বিকল্প হতে পারে না। আমরা চতুর্থ শিল্প বিপ্লবকে ভিন্নভাবে দেখতে চাই। আমরা আমাদের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কাজ করছি।

মন্ত্রী বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ধারবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ আজ মহিরূহে পরিণত হয়েছে। এই কর্মসূচি পৃথিবীর কাছে বাংলাদেশ এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ আজ উন্নয়নের প্রতিটি সূচকে অভাবনীয় সফলতা অর্জন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ