spot_img

সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ

দুই দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশর সেনাপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো উপভোগ করবেন বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ