spot_img

স্বাধীনতার ৫২ বছর পরও দেশে নাগরিক ও ভোটাধিকার ভুলুন্ঠিত : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫২বছর পরও স্বাধীনতার স্বপ্ন পুরণ হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হলেও এখন সর্বক্ষেত্রে চরম বৈষম্য চলছে। যা পাক হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসা অডিটরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ “চরমোনাই কওমিয়া মাদরাসা” শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, ওই সময় মানুষ ভোট দিতে পারতো, এখন মানুষ ভোটও দিতে পারছে না। ধনী-দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষে যুদ্ধ হয়েছিলে। এই সবগুলোর কোনটাই জাতি পায়নি। কেবলমাত্র একটি মানচিত্র ও পতাকা ছাড়া। দেশে মানবাধিকার বলতে নেই।

তিনি বলেন, দুর্নীতির কারণে সাবেক প্রধান বিচারপতির সাজা হয় এবং দেশ ত্যাগ করতে হয়েছে। তিনি বলেন, ক্ষমতার স্বার্থে রাজনীতিকে ব্যবহার করার কারণে দস্যুতায় পরিণত হয়েছে। এজন্য লুটেরাদের কবল থেকে দেশকে রক্ষা করে আল্লাহভীরু নেতৃত্বৃ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে কাজ করতে হবে। মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ক্ষমতাসীন লুটেরাদের হাত থেকে দেশপ্রেমিক সরকার কায়েম করতে হবে।

তিনি ব্যর্থ সরকারের পদত্যাগ করে বলেন, সরকার মানুষের সামগ্রিক চাহিদা মেটাতে ব্যর্থ। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিরোধী দলমত দমন এবং শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করে নতুন সঙ্কট সৃষ্টি করেছে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নাযেবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী জিয়াউল করীম, সাবেক চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, চরমোনাই মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা আব্দুল কাদের। চরমোনাই কওমিয়া মাদরাসা শাখা সভাপতি সৈয়দ ফজলুল করীম মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মল্লিক রেজাউল করীম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ