আল জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা আল জাজিরা অ্যারাবিকের এ সাংবাদিকের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন তার ক্যামেরাম্যান সামির আবুদাকা।
গত ২৫ অক্টোবর গাজ্জার দক্ষিণাঞ্চলের নুসিরাত শরণার্থী ক্যাম্পে দখলদার ইসরাইলের বোমা হামলায় শহীদ হয়েছিলেন ওয়ায়েল আল-দাহদুরের স্ত্রী, দুই সন্তান ও তার নাতনী। এবার ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন তিনি নিজেও।
আল জাজিরা জানিয়েছে শুক্রবার (১৫ ডিসেম্বর) খান ইউনিসে জাতিসংঘের ফারহান স্কুলে সংবাদ সংগ্রহ করছিলেন এ দুজন। তখনই হামলার মুখে পড়েন তারা।
ওয়ায়েল আল-দাহদুরের ডান হাতে শ্রাপনাল আঘাত হেনেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় প্রচণ্ড গোলা ছুড়ছিল ইসরাইলি বাহিনী।
সূত্র: আল জাজিরা











