spot_img

খ্যাতনামা আইনজ্ঞ বিচারপতি টি এইচ খান ইন্তেকাল করেছেন

সুপ্রিম কোর্টের প্রবীণতম আইনজীবী ও বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি টি এইচ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টে প্রবীণ এই আইনজ্ঞের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১০২ বছরে পা দেওয়া খ্যাতিমান এই প্রবীণ আইনজীবীকে গুরুতর অসুস্থ অবস্থায় রোববার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

তার ছেলে সিনিয়র সাংবাদিক ও সিনিয়র আইনজীবী আফজাল এইচ খান জানান, বেলা ৫টায় আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ