spot_img
spot_img

শিগগিরই আরও ভারী অস্ত্র পেতে পারে ইউক্রেন : ন্যাটো মহাসচিব

ইউক্রেন শিগগিরই পশ্চিমা দেশগুলো থেকে আরও ভারী অস্ত্র সরবরাহের আশা করতে পারে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

জার্মান একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

কিয়েভ দীর্ঘকাল ধরে ট্যাঙ্কসহ ভারী অস্ত্রের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ভারী অস্ত্র সরবরাহ করা হলে তা রাশিয়াকে উসকানি দেওয়া হতে পারে, এমন যুক্তি দেখিয়ে সরবরাহ থেকে বিরত ছিল পশ্চিমা দেশগুলো।

স্টলটেনবার্গ বলেন, ভারী যুদ্ধাস্ত্রের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধের একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে আছি। অতএব, এটি গুরুত্বপূর্ণ যে আমরা ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করি।

স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে হামলা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভুল করেছেন।

তিনি আরও বলেন, পুতিন তার নিজের সশস্ত্র বাহিনীর শক্তিকে অত্যধিক মূল্যায়ন করেছেন। আমরা তাদের ভুল পদক্ষেপ, তাদের মনোবলের অভাব, নেতৃত্বের সমস্যা, দুর্বল সরঞ্জাম দেখতে পাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ