ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে গ্রেনেড বিস্ফোরণে ১ জন ইসরাইলী বাহিনীর সদস্য নিহত ও ৩ জন আহত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
দখলদার ইসরাইলী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় অবস্থিত কেফির ব্রিগেড প্রশিক্ষণ ঘাঁটিটিতে রাতে এই ঘটনা ঘটেছে। একজন ইসরায়েলি সৈনিক প্রশিক্ষণের সময় একটি গ্রেনেড খুঁজে পেয়েছিলেন যা পরবর্তীতে তিনি তার সাথে সামরিক ঘাঁটিতে নিয়ে আসেন এবং তার ব্যাগে রেখে দেন। কিছুক্ষণ পর এটি বিস্ফোরিত হয়। আহত সৈন্যদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এছাড়াও আরো দুইজন বিস্ফোরণে আঘাত পেয়েছেন।
পূর্ব জেরুসালেমের একটি সামরিক ঘাঁটিতে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডে ১ জন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কয়েকদিন পরই এ ঘটনাটি ঘটল।
উল্লেখ্য; ইসরাইলী বাহিনী পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে ৪৪ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে নিহত হয়েছে।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











