spot_img
spot_img

কাবুলে সাবেক নারী এমপি গুলিতে নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক এক নারী পার্লামেন্ট সদস্য ও তার এক দেহরক্ষী গুলিতে নিহত হয়েছেন। তিনি ছিলেন মার্কিন মদদপুষ্ট সরকারের আমলে এমপি।

রোববার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩টায় মুরসাল নাবিজাদাকে গুলি করে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেন, ‌নাবিজাদা ও তার এক দেহরক্ষী তার বাড়িতে গুলিতে নিহত হয়েছেন। তবে হত্যাকারীর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তিনি কিছু বলেননি।

স্থানীয় পুলিশপ্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ বলেন, হামলায় নাবিজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তা প্রহরী আহত হন এবং তৃতীয় নিরাপত্তা প্রহরী অর্থ ও অলংকার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

সূত্র : আল জাজিরা
spot_img
spot_img
spot_img

সর্বশেষ