spot_img
spot_img

পশ্চিম তীরে আরও ১ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

পশ্চিম তীরে আরও ১ জন ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল রবিবার (১৫ই জানুয়ারি) রামাল্লার উত্তরে সিলওয়াদ শহরের কাছে এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি ব্যক্তির সাথে ইসরায়েলি সৈন্যদের মৌখিক ঝগড়া হওয়ায় তারা তাকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

এছাড়াও গত শনিবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে।

উল্লেখ্য; চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১৩ ফিলিস্তিনি শহীদ হয়েছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_img
spot_img
spot_img

সর্বশেষ