ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিদায়ী সামরিক প্রধান আভিভ কোচাভি বলেছেন, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে চারটি পারমাণবিক বোমা তৈরি করা যাবে।
গত শুক্রবার (১৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গত বছর থেকে ইরানে একটি প্রতিশোধমূলক আক্রমণের জন্য তিনটি কার্যক্রম প্রস্তুত করেছে। যার মধ্যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা অন্যতম। এছাড়াও ইসরায়েলী সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে ও যুদ্ধের জন্য পর্যাপ্ত যুদ্ধাস্ত্র প্রস্তুত করেছে। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রগার ও বাসস্থানে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্রগুলোর উপরও লক্ষ্যবস্তু করা হয়েছে।
উল্লেখ্য, আজ ১৬ জানুয়ারি কোচভির পদের মেয়াদ শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন মেজর জেনারেল হার্জি হালেভি।
সূত্র: মিডিল ইস্ট মনিটর










