spot_img
spot_img

কাল টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গীপারায় যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা। এছাড়া জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এসসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জের মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে শুকবার গোপালগঞ্জের টুঙ্গীপারা যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি। পরে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর জন্মদিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। এদিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এজন্য ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জা করা হয়েছে। নেতাকর্মিদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসাহ উদ্দীপনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় আওয়ামী লীগও। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষা আছে শিশু কিশোরসহ গোপালগঞ্জের মানুষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ