আফগানিস্তানে বাস দুর্ঘটনায় স্বর্ণ খনিতে কাজ করা ১৭ জন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।
বাসটি তাখার প্রদেশের চাহ আব জেলা থেকে আনজির এলাকায় সোনার খনির দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
হতাহতরা সবাই স্বর্ণ খনির শ্রমিক বলে জানিয়েছেন চাহ আব জেলার গভর্নর মোল্লা জামানুদ্দিন।
তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
সূত্র: খামা প্রেস











