spot_img
spot_img

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে : তাজুল ইসলাম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মুহাম্মাদ তাজুল ইসলাম বলেছেন, ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা “বিল কালেকশন অ্যাওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এই সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। এই শহরে কত মানুষ থাকবে তা আমাদের ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না। তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোক ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। আমাদেরও এমন কাজ চলছে।

মন্ত্রী বলেন, শুধু পানি দিলে হবে না। আপনি যখন টোকিও বা বিভিন্ন উন্নত দেশের সঙ্গে তুলনা করবেন, তখন ঢাকাকেও আপনার ফোকাস করতে হবে। ২০৪১ সালে আমরা উন্নত বাংলাদেশ গড়ব। সাধারণভাবে মাথাপিছু আয়ের সঙ্গে বসবাসের বিষয়টাও আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ