spot_img
spot_img

স্মার্ট নাগরিক হওয়া সম্ভব স্মার্ট শিক্ষার মাধ্যমে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষার্থীদের উন্নত প্রযুক্তির শিক্ষা দিতে চাই। যেন তারা উন্নত বিশ্বে সমান তালে চলতে পারে। বর্তমান সরকার শিক্ষায় বিনিয়োগ করছে। স্মার্ট নাগরিক হওয়া সম্ভব স্মার্ট শিক্ষার মাধ্যমে। সবাই মিলে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের বৈষম্য দূর করে দিচ্ছে। তাই এই শিক্ষায় তোমাদের আরও উদ্বুদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চীন-বাংলাদেশ মৈত্রী মেধা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের স্মার্ট ক্লাস রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার বিষয়ে বঙ্গবন্ধু বার বার বলেছেন এবং এর ওপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই করেছেন। ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল ১ শতাংশেরও কম। প্রধানমন্ত্রীর নেতৃতে আমরা ১২ বছরে অর্থাৎ ২০২০ সাল পর্যন্ত ১৭ শতাংশ উন্নীত করেছি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণে।

তিনি বলেন, আজকে যারা টেকনিক্যাল এবং ভোকেশনালে এডুকেশনে পড়ছে, অনেক সময় সমাজের আশপাশে দেখবেন অনেকে বলে তুমি ভোকেশনালে পড়ছো? তার মানে ভোকেশনালে যারা পড়ে তাদের মেধা কম বলে মনে করে। আবার মনে করে তাদের আর্থিক অবস্থা ভালো না। কথাটা একেবারে সঠিক নয়। সারা পৃথিবীতে যে দেশ যত বেশি উন্নত হয়েছে, সে দেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় পারদর্শী।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল মুখস্থ করা। কিন্তু এখন তা নয়। সারাবিশ্ব এখন বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। এখন করে করে শিখতে হবে। তাই আমরা এই শিক্ষা কারিকুলাম চালু করেছি। আমাদের আরও অনেক সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে দেশের সব স্কুলগুলো ডিজিটাল করতে হবে। আমাদের পিছিয়ে থাকার কোনো উপায় নেই। তাই আমাদের কারিগরি বিদ্যায় আরও জোর দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ