spot_img

৮০ হাজার ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিক

কক্সবাজারের টেকনাফে নাফনদীর চরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামের এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদীর জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি নাফনদী সাতঁরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্বীপে আসে। এ সময় বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। পরে ২ কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার পিস ইয়াবাসহ কামালকে আটক করে বিজিবি সদস্যরা। অন্যজন মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ