spot_img
spot_img

হামাস প্রধানের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ফিলিস্তিনিদের ওপর গত এক সপ্তাহ ধরে বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন। ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

ইসরায়েলের এহেন কর্মকান্ড নিয়ে কথা বলতে ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ারের সাথে বৈঠক করেছেন কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শায়খ মোহাম্মদ বিন আবদুল্লাহমান আল-থানি।

আল-থানির বিবৃতির উদ্ধৃতি দিয়ে কাতারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের হামলা থামাতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনিদের ‘ভাই’ সম্বোধন করে তিনি দেশটির পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন। কাতার সবসময়ই হামাসকে সমর্থন করে। এই দুর্দিনেও দেশটি তাদের পাশে থাকল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ