spot_img
spot_img

ইহুদিদের পতাকা মিছিল ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনিরা

ফিলিস্তিনিদের ইন্তিফাদা (আন্দোলন) ইহুদিবাদীদেরকে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের সুযোগ দেয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন দল ও সংগঠন।

বুধবার (১৬ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, গোটা ফিলিস্তিনি জাতি মাঠে ছিল, এ কারণে বিজয় এসেছে।

বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযান এবং ইন্তিফাদা থেকে যে তিক্ত অভিজ্ঞতা অর্জন করছে তা তাদেরকে মিছিলের পথ পরিবর্তনে বাধ্য করেছে। ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে যেভাবে ইচ্ছে সেভাবে পতাকা মিছিল করতে পারেনি ইহুদিবাদীরা।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিরা কখনোই বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার অবমাননা সহ্য করবে না।

গতকাল বায়তুল মুকাদ্দাস বা জেরুসালেমে উসকানিমূলক পতাকা মিছিল বের করে ইহুদিবাদীরা। মিছিল নিয়ে প্রথমে জেরুসালেমের ওল্ড সিটিতে প্রবেশের একটি গেইটে হামলা চালায় ইহুদিরা। এরপর অন্যদিকে চলে যায়।

যেকোনো অবমাননাকর পরিস্থিতি মোকাবেলায় ফিলিস্তিনিরা আগে থেকেই প্রস্তুত ছিল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ