spot_img
spot_img

হাওরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে ট্রলার থেকে পড়ে নিখোঁজের প্রায় ৩৪ ঘণ্টা পর ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের আলীনগর গ্রামের পাশে নদীতে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে হাবিবসহ সাত বন্ধু মিলে হাওরে ঘুরতে যান। অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যা ৭টার দিকে ফিরছিলেন তারা। ট্রলারের পাটাতনে চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে পড়ে যান তিনি।। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তার সন্ধান মিলেনি। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ