spot_img
spot_img

চট্টগ্রামে বাড়ছে করোনা; ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬

চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ। তবে এ সময় করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৫১৯টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ জন নগরীর বাসিন্দা। অপর ২ জন হাটহাজারী উপজেলার।

এর আগে বুধবার (১৫ জুন ) চট্টগ্রামে ৫ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ