spot_img
spot_img

ইরানকে গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করল হিজবুল্লাহ

আমেরিকার সঙ্গে ইরানের চলমান সমঝোতা প্রেক্ষিতে লেবাননসহ সব ফ্রন্টে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করার জন্য তেহরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ইরানকে গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

মঙ্গলবার (১৬ জুন) হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেম ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নাঈম কাসেম বলেন, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বোমা হামলার জবাবে ইরান যেভাবে সরাসরি জায়নবাদী সত্তার ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, চিঠিতে সেই সাহসিকতার কথাও স্মরণ করেন। ব্যাপক ত্যাগ ও যুদ্ধের হুমকি মাথায় নিয়ে লেবাননের পাশে দাঁড়ানোর জন্য ইরানকে গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেন।

নাঈম কাসেম উল্লেখ করেন, ইরান ও আমেরিকার মধ্যকার চুক্তির প্রথম এবং সবচেয়ে মৌলিক শর্ত হিসেবেই ইসরাইল লেবাননসহ সব ফ্রন্টে তাদের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে।

হিজবুল্লাহ প্রধান তার চিঠিতে ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করে বলেন, ইরান সব সময় হিজবুল্লাহ, প্রতিরোধ যোদ্ধা এবং লেবাননের জনগণকে সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে নিজেরা কিছুই নেয়নি। ইরান লেবাননকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে এবং নিজেদের ভূমি মুক্ত করার পাশাপাশি সমাজের ক্ষত নিরাময় ও পুনর্গঠনে শক্তি জুগিয়েছে।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ