spot_img
spot_img

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প

ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তবে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৬ জুন) ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলন চলাকালীন কাতারের আমীর শেখ তামিমের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করে দেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, তবে তারা যদি এই অবস্থান থেকে চুল পরিমাণও সরে আসে তবে তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা অতীতে কখনো ঘটেনি।

ট্রাম্প বলেন, তেহরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালায়, তবে তাদের ‘অকল্পনীয় ও অবিশ্বাস্য কঠিন ফলাফল’ ভোগ করতে হবে। কাতার ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের উপস্থিতিতে হওয়া আলোচনা প্রসঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পারমাণবিক অস্ত্র থেকে দূরে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তবে মার্কিন প্রশাসন তাদের এই মৌখিক প্রতিশ্রুতিতে সম্পূর্ণ আশ্বস্ত না হয়ে অত্যন্ত সতর্ক নজরদারি বজায় রাখছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর এই মঞ্চ থেকে দেওয়া ট্রাম্পের এমন কঠোর বক্তব্যকে আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের প্রতি আমেরিকার চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখছেন।

ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে আমেরিকা যেকোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। কাতারের আমীরের সাথে এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের সাথে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও বিশদ আলোচনা হয়।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ