টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।











