spot_img

দেশে ফিরেছেন ৪৩৩২ হাজ্বী

হজ্ব শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ হাজ্বী। শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ্ব অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজ্বযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। বৃহস্পতিবার থেকে হজ্বযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুদিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজ্বী দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট আছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ