গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলাকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগকে “গ্রামবাসী” বলে অপপ্রচার চালাচ্ছে কিছু মিডিয়া- এঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।
আজ বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, (এ ঘটনায়) কোনো কোনো মিডিয়া হামলাকারী ফ্যাসিবাদের দোসরদের “গ্রামবাসী, এলাকাবাসী” অভিহিত করেছে। এর পেছনের কারণ সুস্পষ্ট। তারা বিশ্বকে বোঝাতে চায় যে, হাসিনার উৎখাতের আন্দোলন কোন গণঅভ্যুত্থান ছিলো না। গ্রামবাসী এখনো হাসিনার জন্য রাস্তায় নামে। আদতে পুরোটা মিথ্যা বয়ান। যারা এনসিপির ওপরে হামলা করেছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। এদেরকে আওয়ামী লীগের পান্ডা হিসেবেই প্রচার করতে হবে। এবং যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলো তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের পক্ষ হয়ে এখনো কেউ জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপরে হামলা করবে তা মেনে নেওয়া যায় না।
এসময়, তিনি সারাদেশে স্বৈরতন্ত্রের সাথে জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।











