spot_img
spot_img

রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক হাবু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকার শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্করের খালাতো ভাই মো. মিঠু জানান, তার ভাই কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। দোকান থেকে বাসায় ফেরার পথে শহীদ ফারুক সড়ক এলাকায় পৌঁছালে ফাহিমসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ