spot_img

গায়েবানা জানাজা স্থগিত; নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাজার কর্মসূচি স্থগিত করেছে জামায়াত। সেই সাথে সারাদেশে ১৮ আগস্ট জুমার নামাজের পর দু’আ মাহফিল ও বুধবার (২৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (১৬ আগস্ট) এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্তিকাল করেন জামায়াত নেতা ও বিশ্ব বরেণ্য মুফাসসির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ