সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেকে উপস্থাপন না করে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ইতোমধ্যে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। তিনি যেভাবে দেশকে পরিচালনা করছেন, সবার আগে বাংলাদেশ স্লোগানকে বাস্তবে ধারণ করে কাজ করে যাচ্ছেন।
রবিবার (১৬ আগস্ট) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঔষধ সরবরাহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কয়ছর আহমদ বলেন, মাত্র ছয় মাসে বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল না। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ললিত মোহন দাস ও মাসুক আলী প্রমুখ।










