spot_img
spot_img

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন যাত্রী। আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সিলেট থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ