spot_img
spot_img

ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডল গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির দায়ে পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি বাসা থেকে প্রীতম মণ্ডলকে গ্রেপ্তার করে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান গণমাধ্যমকে জানান, বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেপ্তারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডলকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অনেকটা উত্তপ্ত হয় সাধারণ মানুষ। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ