মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সুস্থ আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘ ২৭ দিন চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় ১০ অক্টোবর বাসায় ফিরেন তিনি।ৎ

শনিবার (১৬ অক্টোবর) কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

জানা গেছে, বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। চিকিৎসকের পরামর্শে আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকবেন কাদের সিদ্দিকী।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর পেটে ব্যথা শুরু হলে কাদের সিদ্দিকীকে অধ্যাপক এম এস আরাফাতের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর গল-ব্লাডারে পাথর ধরা পড়ে। এছাড়া কোভিড টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। সেখানে দীর্ঘ ২৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ