spot_img
spot_img

‘সংবিধান লঙ্ঘন করে ধর্মবিদ্বেষী বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রীকে বহিস্কার করুন’

রাষ্ট্রধর্ম ইসলাম ও সংবিধান নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের সম্প্রতি দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার বহিষ্কার দাবি করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

শনিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান সম্প্রতি ঔদ্ধত্যপূর্ণ, ইসলামবিদ্বেষী ও সংবিধান পরিপন্থী বক্তব্য দিয়েছেন। তাই তাকে বহিষ্কার করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, সংবিধানের মূলনীতির অংশ রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার স্পর্ধা দেখিয়ে ও ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়ে সে তার শপথ ভঙ্গ করেছে। মানসিক ভারসাম্যহীন এ ধরনের ব্যক্তির মন্ত্রী পরিষদে থাকার কোনও অধিকার নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, অনতিবিলম্বে তাকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার না করা হলে এসব বক্তব্য সরকারেরই বলে প্রতীয়মান হবে। অতএব এর দায়ভারও সরকারকেই নিতে হবে। দেশের ধর্মপ্রাণ মুসলমানের আবেগ অনুভূতিতে আঘাত করার পরিণাম শুভ হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ