রবিবার | ৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকায় পিএইচডি গবেষণারত বাংলাদেশির ‘আত্মহত্যা’

আমেরিকার ভার্জিনিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি আত্মহত্যা করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মাদ আলমগীর কবির।

তিনি বলেন, মাহফুজুর রহমান আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যয়নরত ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো বলা যাচ্ছে না। এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

প্রসঙ্গত, মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। তিনি গত দুই মাস আগে পিএইচডি করতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে যান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ