হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের কোনো অধিকার নেই।
গত বুধবার (১৪ ডিসেম্বর) হামাসের ৩৫ তম বার্ষিকী উপলক্ষে এক বক্তৃতায় তিনি একথা বলেন।
বক্তৃতায় তিনি ফিলিস্তিনি জনগণ ও শহীদদের অভিবাদন জানিয়েছেন। পাশাপাশি তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনকেও স্মরণ করেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ কখনই আল-আকসা মসজিদকে ঘিরে উগ্র ইহুদিদের বিদ্বেষমূলক পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না।
তিনি আরো বলেন, দখলদার ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করার সর্বাত্মক চেষ্টা করবে হামাস।
তিনি কাতার বিশ্বকাপে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও দখলদার ইসরায়েলকে প্রত্যাখ্যান করার জন্য আরব জনগণের প্রশংসা করেন।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











