spot_img
spot_img

হামলার জন্য নতুন করে ২ লাখ সেনা প্রস্তুত করছে রাশিয়া : দাবি ইউক্রেনের

টানা ১০ মাস ধরে রুশ আগ্রাসনের শিকার ইউক্রেন তার রাজধানীতে নতুন করে রাশিয়ার হামলার আশঙ্কা করছে। এমনকি দেশটির দাবি, কিয়েভে হামলা চালাতে নতুন করে ২ লাখ সেনা প্রস্তুত করছে রাশিয়া।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের শুরুর দিকে রাজধানী কিয়েভে নতুন করে রুশ হামলার আশঙ্কা করছেন তিনি।

মূলত আগ্রাসন শুরুর ১০ মাসের মাথায় এসে সম্প্রতি বেশিরভাগ যুদ্ধ এখন ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। তবে জেনারেল ভ্যালেরি জালুঝনি প্রভাবশালী এই ব্রিটিশ সাপ্তাহিককে বলেছেন, রাজধানী কিয়েভ আবারও রুশ হামলার লক্ষ্যবস্তু হবে।

গত ৩ ডিসেম্বর দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ জেনারেল ভ্যালেরি জালুঝনি। আর সেটি প্রকাশিত হয় বৃহস্পতিবার। সাক্ষাৎকারে তিনি বলেন, এখন খুব গুরুত্বপূর্ণ কৌশলগত একটি কাজ হলো রিজার্ভ তৈরি এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা। যা ফেব্রুয়ারিতে সংঘটিত হতে পারে, মার্চে সর্বোত্তম এবং জানুয়ারির শেষে সবচেয়ে খারাপ ভাবে সংঘটিত হতে পারে।

তিনি আরও বলেন, রাশিয়া প্রায় ২ লাখ নতুন সৈন্য প্রস্তুত করছে। আমার কোনও সন্দেহ নেই যে তারা কিয়েভে আরও হামলা করবে। আমরা সব হিসাব করে ফেলেছি – আমাদের কত ট্যাংক, আর্টিলারি দরকার এবং আরও অনেক কিছু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ