spot_img
spot_img

বিজয় দিবসকে ‘কলুষিত’ করার অভিযোগে ঢাবিতে মোদির ছবি পদদলিত করলো শিক্ষার্থীরা

বাংলাদেশের বিজয় দিবসের উপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও বিজয় দিবসকে ‘কলুষিত’ করার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো, ছবি পদদলিত এবং ছবিতে জুতার মালা ঝুলিয়ে জুতা নিক্ষেপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

আয়োজনের আহ্বায়ক রিয়াদুল ইসলাম যুবাহ বলেন, গুজরাটের কসাই ভারতের ফ্যাসিস্ট নরেন্দ্র মোদির পদলেহনকারী দালালরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিলেও, দেশের জনগণ রক্ত দিয়ে তা এই চব্বিশে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, সেই একাত্তর থেকেই ভারতীয় বাহিনী এদেশে গণহত্যা, লুটপাট ও সীমান্ত হত্যা পরিচালনা করে চলেছে। মোদি বিরোধী আন্দোলন, পিলখানাসহ বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে নিজেদের কলোনি বানাতে এখনো গুপ্ত ও সীমান্ত হত্যাকাণ্ড পরিচালনা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ