আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্টমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন আফগানিস্তানের আশরাফ গনি সরকার ২০১৯ সালের নির্বাচনে ভোট চুরি করেছিলেন।
আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমি রাষ্ট্রপতি ঘানির বিষয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তিনি ভোট চুরি করেছিলেন অথচ তাকে কখনোই ক্ষমতা থেকে সরে যেতে বলা হয়নি। এটিই আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করেছিল যা অবশেষে আলোচনার টেবিলে নিয়ে যায়।”
সাবেক মার্কিন পন্থী রাষ্ট্রপতি আশরাফ গনির ভাই হাশমত গনি এ মন্তব্যে প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, “এখন তারা আফগান রাজনীতিবিদদের মধ্যে আরেকটি শত্রুতা বা কথার যুদ্ধ তৈরি করে তাদের দোষগুলি ঢাকার চেষ্টা করছে যার জন্য এসব মন্তব্য তারা সামনে নিয়ে আসছে যেমনটি তারা সবসময় করে থাকে।”
উল্লেখ্য; মাইক পম্পেও ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তার আমলেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে দোহা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
সূত্র : এভিএ











