spot_img
spot_img

হেফাজতের ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা জুবায়েরের ৫ দিনের রিমান্ড

২০১৩ সালের মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা মাওলানা জুবায়ের আহমদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতে সহকারি পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন আসামিপক্ষের কোন আইনজীবী ছিল না।

১৬ এপ্রিল বিকেলে তাকে তার লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় করা মামলায় ইতোমধ্যে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ